5
নিজস্ব সংবাদদাতা: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এ-ই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নগরীর চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণ হতে এ র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ও-ই বর্ণাঢ্য র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি বৃন্দের হাতে গাছের চারা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. আবুল কালাম এমপি বলেন- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশী করে গাছ লাগাই। একটি গাছ একটি প্রাণ। সরকারের পাশাপাশী জনগণকেও এ-ই বৃক্ষরোপণ কর্মসূচিী সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন- নারায়ণগঞ্জকে সবুজ ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচীকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ-ই মেলা থেকে জনগণ সহজে সকল প্রকার উন্নত জাতের চারা সংগ্রহ করতে পারবে। আমাদের লক্ষ্য আগামী ৩ মাসে জেলায় ৫ লাখ চারা রোপণ করা।
আলোচনা শেষে অতিথিরা শহীদ জিয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী-বেসরকারী নার্সারী থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
ও-ই বৃক্ষরোপণ কর্মসূচীতে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সচেতন মহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ গণমাধ্যমকর্মী বৃন্দ।